সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ফুটবল বিশ্বকাপ : টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৪০:০৯ পূর্বাহ্ন
ফুটবল বিশ্বকাপ : টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের টিকিট পেতে প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। ২৪ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তথ্যমতে-সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানান, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত। এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর। পরবর্তীতে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবলভক্তরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার এই প্রক্রিয়ার পুরোটাই হবে অনলাইনে। সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে। এভাবে ২০২৬ সালের ১৯ জুলাই (ফাইনাল) পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা। টিকিটের জন্য আবেদনে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করে নিতে হবে। পুরো প্রক্রিয়া স¤পন্ন করতে হবে এই ওয়েবসাইটে। ভিসা প্রি-সেল ড্র স¤পূর্ণভাবে উল্লেখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীন। আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ভক্তরা গ্রুপ-পর্বের টিকিট শুরুতে মাত্র ৬০ মার্কিন ডলার থেকে সংগ্রহ করতে পারবেন। টিকিট বিক্রি শুরুর সময়ই সব ১০৪টি ম্যাচের জন্য একক ম্যাচ টিকিট ছাড়াও ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান, গ্রুপ পর্বের ম্যাচে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে শুরু হবে টিকিটের দাম। ক্যাটাগরিভেদে সেই দাম বাড়তে থাকবে। ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং ২টি কানাডায়। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা ফিফার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন