সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত
স্টাফ রিপোর্টার :: সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জেলা প্রশাসনের জারিকারক মো. ছমিরুল হক জুয়েল মিয়া (৩৭) ও মো. সবদর আলী (৩৭)। জুয়েল মিয়া দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে এবং মো. সবদর আলী সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। জানা যায়, সরকারি ডাকপত্র নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে জয়কলস এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সাথে থাকা সবদর আলীকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে (সুনামগঞ্জ-হ-১১-৬১৬১) জগন্নাথপুরে যাচ্ছিলেন জুয়েল মিয়া ও সবদর আলী। শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় পৌঁছলে সিলেট থেকে আসা নাম্বার প্লেটবিহীন প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল মারা যান এবং গুরুতর আহত হন সবদর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে সিলেটে রেফার করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান সবদর আলী। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন স্পটেই মারা যান, সিলেটে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, দুজনই জেলা প্রশাসনের জারিকারক ছিলে। তারা ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। আমাদের এই দুই সহকর্মী অনেক কর্তব্যপরায়ণ ছিলেন। এদিকে, সড়ক দুর্ঘটনায় দুই কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা প্রশাসক কার্যালয়ের। ছুটির দিন থাকলেও সহকর্মীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মীরা। এসময় নিহতদের স্বজন ও সহকর্মীদের আহাজারিতে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিহতদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতেই দ্বিতীয় নামাজে জানাজা শেষে জুয়েল মিয়াকে তাঁর গ্রামের বাড়িতে এবং সবদর আলীকে পৌরসভার কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি