সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার” - এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ পালন করা হয়েছে। বায়ুর গুণমান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ সেপ্টেম্বরকে ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের লতিফা কনফারেন্স হলে অ্যাকশন এইডের সহযোগিতায় জেটনেট বিডি ও হাউস আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জৈববৈচিত্র্য ও উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবুল হোসেন। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নূরুল হক আফিন্দী। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃসরণ কমাতেই হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে নবায়ন যোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করতে হবে। জ্বালানির এ রূপান্তরই হবে দেশের টেকসই উন্নয়নের ভিত। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, জাহির উদ্দিন জাহিদ, সুহেল আহমেদ, তৃষনা আক্তার রোশনা, জীববৈচিত্র্য ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমেদ, চম্পা বেগম, সাংবাদিক কর্ন বাবু দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স