সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে : আলী রীয়াজ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৫২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৫২:৫১ পূর্বাহ্ন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে : আলী রীয়াজ
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘিœত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে তিনি এ-ও বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার শঙ্কা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াব, তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। শনিবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আলী রীয়াজ এ কথাগুলো বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করেছি। তারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছে, কিন্তু কোনো না কোনো সময় তো প্রক্রিয়াটা শেষ করতে হবে, এটা তো অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না। সে ক্ষেত্রে নির্বাচনটা করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তীণ অস্থিতিশীলতা তৈরি হবে, তা নয়; জাতীয় নিরাপত্তা বিঘিœত হবে। আমি তা-ই মনে করি। সেই কারণে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন এ জিনিসটা মোকাবিলা করা। আলী রীয়াজ বলেন, আগামী নির্বাচনটি আমরা করছি এ কারণে যে রাষ্ট্রকাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সংস্কার কমিশনে কাজ করার সময় আমরা দেখেছি, গত ১৬ বছরের যে সংকট, সেটা ১৬ বছরের সংকট নয়। ১৬ বছরের সংকটের ভয়াবহতাটা আমরা দেখতে পেয়েছি; কারণ, একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা বিভিন্নভাবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আলী রীয়াজ বলেন, এখন যদি আমরা ওই কাঠামোটা ঠিক রাখি, একেবারেই সামান্য পরিবর্তন করি, আপনি নির্বাচন করে কোথায় যাবেন? একজন বিজয়ী হবে, একটি দল ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে? আমরা একটা কনসলিডেটেড ডেমোক্রেসি চাই। তিন দফা (১৯৭৩, ১৯৯১ ও ২০০৯) চেষ্টা করেও যেটা আমরা পাইনি। কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার শঙ্কা হচ্ছে, পরবর্তী সময় আরেকটা নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াব, তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে এবং এর পরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ফ্র্যাগমেন্টেড হয়েছে। এর কারণেই পার্থক্যগুলো তৈরি হয়েছে। আমরা কী চাই, সেটা যদি স্পষ্ট হয় এই নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে আমার ধারণা, এই জায়গায় আসা যাবে। গোলটেবিল বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের ৩০টির বেশি রাজনৈতিক দল প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সংবিধান, শাসনব্যবস্থা, আইনি প্রক্রিয়া-বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি বিষয় নিয়ে পর¯পরের সঙ্গে মতবিনিময় করেছেন। এই মতবিনিময়ের সময় পর¯পরের সহিষ্ণু থেকেছেন, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইতিবাচক দিক। আমি ইউজুয়ালি পেরেনিয়ালি আশাবাদী। অনেকে বলেছেন যে ভাই ভারী চেয়ার রাখেন, না হলে রাজনীতিবিদরা পর¯পরের দিকে চেয়ার ছোড়া শুরু করবেন। কিন্তু আমি বলেছি, তাঁরা এটা করবেন না, তাঁরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চান। আর দুদিন তাদের মেয়াদ আছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ৮৪টি বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব বিষয়ে সবাই একমত হয়েছেন, তা নয়। প্রাথমিক পর্যায়ে যে ৬৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, তার মধ্যে কারও কারও ছোটখাটো আপত্তি বা ভিন্নমত আছে। আমরা প্রথম পর্যায়ে নোট অব ডিসেন্টের বিষয়টি রাখিনি।...পরবর্তী সময় যে ২০টি বিষয়, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো মৌলিক বিষয়ে মতভিন্নতা বেশ বড় রকমের দূরত্ব তৈরি করেছে। ওই ২০টির মধ্যে ১১টি তো ডিসাইডেড। এর মধ্যে শুধু একটি আছে, যেখানে একটি মাত্র দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এ সময় সংবিধান প্রসঙ্গেও কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সংবিধান এখন যে পরিস্থিতিতে আছে, আমরা সংবিধানের মধ্যেই আছি। এই অর্থে যে অনুচ্ছেদ ১০৬ দিয়েই এই সরকার গঠিত হয়েছে। এটা কমিশনের বক্তব্য নয়, আমার ব্যক্তিগত মত। যদি পুরো সংবিধানের মধ্যেই আমরা থাকতাম, তাহলে কি আমরা এখানে এসে বসে আলোচনা করতাম, তাহলে কি জাতীয় ঐকমত্য কমিশন তৈরি হতো, তাহলে কি ১১টি সংস্কার কমিশন হতো, আমরা সংবিধান নিয়ে কথাবার্তা বলতাম? বলিনি তো। তাহলে একটা কিছু ঘটে গেছে, যে কারণে এই প্রশ্নগুলো ওঠে। এটাকে স্বীকার করে এগোনো যায়। অধ্যাপক আলী রীয়াজ বলেন, পথ বের করার জন্য রাজনৈতিক দলগুলো ছয়টি পথ দিয়েছে। আমাদের বিশেষজ্ঞরা দুটো পথের কথা বলছেন। যেগুলো সংবিধানের বাইরে, সেগুলো তো সবাই একমত হলে অর্ডিন্যান্স বা অর্ডার দিয়ে করার বিষয়ে কারও কোনো মতভিন্নতা নেই। মতভিন্নতা আছে সংবিধানসংশ্লিষ্ট বিষয়গুলোয়, যেগুলো নির্বাহী ক্ষমতাকে রেস্ট্রেইন করবে, জবাবদিহি তৈরি করবে এবং কোনো না কোনোভাবে এই ব্যবস্থাটা নিশ্চিত করবে যে জনগণের যে মৌলিক আকাঙ্খা, সেটাকে নিশ্চিত করবে। সেটা হলো আমরা আরেকটি শেখ হাসিনা চাই না। এই জায়গা থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে এই জায়গায় আসার পথ খুঁজতে হবে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে গোলটেবিল বৈঠক শুরু হয়। সঞ্চালনা করছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ