সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আসামে ভূমিকম্প, কাঁপল সুনামগঞ্জও

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
আসামে ভূমিকম্প, কাঁপল সুনামগঞ্জও
স্টাফ রিপোর্টার :: ভারতের আসামের উত্তরাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপেছে সুনামগঞ্জও। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে আসামের রাজধানী গৌহাটির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ছিল ভূমিক¤পটির উৎপস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে। ইএমএসসির তথ্য মতে, এটির কারণে ভারত-বাংলাদেশের পাশাপাশি কেঁপেছে নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন। এদিকে, ভূমিকম্পের সময় সুনামগঞ্জে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা, দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এই ভূমিকম্পে সুনামগঞ্জে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স