সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন
সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের
সুনামকণ্ঠ ডেস্ক :: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোন অ্যাকশন না নেয়ায় আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। এরমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি করেছেন তারা। না হলে ৪৮ ঘণ্টা পর যমুনা বা সচিবালয় ঘেরাও কর্মসূচি আসতে পারে। রবিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের নেতাকর্মী। সেখানে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, আজ নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা ছিল। তবে গতকাল রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেয়ায় রাতেই তার বেশকিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাকে আজ রিলিজ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, নুরের নাকের ভাঙ্গা হাড়ে জটিলতা রয়েছে। চুয়ালের ভাঙ্গা হাড় ফাকা হয়ে রয়েছে। এছাড়া লিভারে জটিলতা রয়েছে। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার প্রধান নুরকে দেশের বাইরে নেয়ার ঘোষণা দিলেও এখনও তাকে উন্নত কোন দেশে নেওয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ্য করছি। এজন্য আমাদের দল মনে করছে, দলের পক্ষ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেওয়া হবে। সরকারের দয়ার উপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতলে আসতে হতে পারে। না হলে জুলাই যোদ্ধারাও হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এতোদিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে সরকারের কোন কার্যক্রম দৃশ্যমান হয়নি। সরকারকে আমরা ৪৮ ঘণ্টার দিচ্ছি, এরমধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও, বা সচিবালয় ঘেরাও। এই হামলার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তার দায় রয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকেও পদত্যাগ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন