সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৩১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৩১:০৫ পূর্বাহ্ন
জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
সুনামকণ্ঠ ডেস্ক:: জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলটি মনে করে, জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিয়ে তবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি উচ্চকক্ষে অনুপাতে প্রতিনিধি নির্বাচনের বিরোধিতা করেছে, যেখানে অন্যান্য দল পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চায়। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, বিএনপি জুলাই সনদকে শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চায়, যা পুরনো কাঠামো, সংবিধান ও আইন পরিবর্তন করবে না। অন্যদিকে, এনসিপি সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে দেখতে চায়। এনসিপির কঠোর অবস্থান: এনসিপি নেতারা ¯পষ্ট করে বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে তারা অনড়। আখতার হোসেনের মতে, বিএনপির সদিচ্ছা থাকলে এখনই সনদ কার্যকর করা সম্ভব। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি সনদ বাস্তবায়ন না হয়, তাহলে সকল অংশীজনকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আরিফুল ইসলাম আদীব আশা প্রকাশ করেন, বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজবে। এনসিপি নেতারা নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ার উদাহরণ টেনে বলেন, সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা