সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১২:৫১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:০৩:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর
স্টাফ রিপোর্টার:: 
জেলার সক্রিয় সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
১৫ সেপ্টেম্বর সোমবার রাতে পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির হলরুমে নির্বাচন কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নির্বাচন কমিশনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩১ আগস্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীরকে পরাজিত করে সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও সহকারি প্রধান নির্বাচন কমিশনার ফজলুল করিম সাইদের সঞ্চালনায় দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লতিফুর রহমান রাজু, সহকারি প্রধান নির্বাচন কমিশনার একে কুদরত পাশা, নবনির্বাচিত কমিটির সভাপতি শামস শামীম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য দেন সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অফিসের চাবি ও আনুষঙ্গিক কাগজপত্র বুঝিয়ে দেন সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও নির্বাচন কমিশন কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি শামস শামীম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। দেশ ও মানুষের কল্যাণে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স