সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৩৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৩৫:১২ পূর্বাহ্ন
দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার হাজি আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়, নবীনগরে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। ক্যা¤েপ ১০৬ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৪০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা মালা বেগমের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডা”-বাংলা ব্যাংক মানবসেবায় বিশ্বাসী। আমরা দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করে থাকি। আমাদের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় এ ধরনের কার্যক্রম সুনামগঞ্জেও বাস্তবায়ন সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা এ মহতী উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ