সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে : আনিসুল হক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন
বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি কিংবা কোনো অনিয়ম করা হলে তা সহ্য করা হবে না, সবাইকে নিয়ে এদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ স¤পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুল হক। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বাজার মেইন রোডে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের নায়ক এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, জনগণের প্রিয়জন হয়ে জনগণের কাছে যেতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, সবাইকে আপন করে নিতে হবে - এটাই তারেক রহমানের নির্দেশ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সদস্য আবুল হুদা ও এমদাদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাধারণ স¤পাদক সামাদ মুন্সি প্রমুখ। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন