সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামেয়া ইসলামিয়া লামাসানিয়া মাদ্রাসায় আলিম শ্রেণির উদ্বোধন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২২:৪৬ পূর্বাহ্ন
জামেয়া ইসলামিয়া লামাসানিয়া মাদ্রাসায় আলিম শ্রেণির উদ্বোধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে জামেয়া ইসলামিয়া লামাসানিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির উদ্বোধন ও পাঠদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। প্রতিষ্ঠান অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদের সভাপতিত্বে ও শিক্ষক পাবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পাঠদান পরিচালনা করেন কলাউড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুছ সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চরিত্র গঠন ও আত্মিক উন্নয়নের পথপ্রদর্শক। আজ যারা আলিম শ্রেণিতে পদার্পণ করেছো মনে রেখো, অধ্যবসায়, সততা ও নৈতিকতা ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক নমু, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল হান্নান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, প্রতিষ্ঠান গভর্নিংবডির সভাপতি ও ইউপি সদস্য কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক