সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

আন্দোলনে আহত-নিহতের তথ্য-ভান্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ১২:৫৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ১২:৫৯:০০ পূর্বাহ্ন
আন্দোলনে আহত-নিহতের তথ্য-ভান্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী-জনতার আহত-নিহতের তথ্যভা-ার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গৃহীত ব্যবস্থাদি ও স্বল্পমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শারমীন এস মুরশিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থী-জনতার জন্য তথ্যভা-ার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে যাচায়ান্তে চূড়ান্ত করা হবে। কী সংখ্যা মারা গেছেন, কী সংখ্যা আহত। তাদের পরিবার কী অবস্থায় আছে তা আগামী মাসে দেব। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার আন্দোলনের সঙ্গে জড়িত আহত, ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় তারুণ্যের উন্নয়নের লক্ষ্যে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিবেদিত ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত হাসপাতাল সমাজসেবা কার্যালয় এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী-জনতাকে মোট ৭৫ লাখ ৩ হাজার ৬২০ টাকার সেবা দেওয়া হয়েছে; প্রায় ১০০০ জনকে মানসিক সেবা দেওয়া হয়েছে। শারমীন এস মুরশিদ বলেন, গুরুতর আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজন অনুসারে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। খুব শিগগিরই ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অনুবিভাগ/অধিশাখা/শাখা এবং অধীনস্থ দপ্তরে চার মাস মেয়াদে ১২ জন ছাত্র-ছাত্রীকে ইন্টার্নশিপ দেওয়া হবে। তিনি আরও বলেন, বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হইল চেয়ার ও হিয়ারিং এইড দেওয়া হবে। আহত শিক্ষার্থী-জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারে, তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দোরগোড়ায় সেবা দেওয়া হবে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৬৪ জেলায় বিশিষ্ট সমাজকর্মী হিসেবে তারুণ্যের প্রতিনিধিকে অগ্রাধিকার দিয়ে যথা শিগগির তালিকা প্রকাশ করা হবে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের জন্য করণীয় ও তারুণ্যকে দেশের সেবায় কাজে লাগানোর জন্য অ্যাকশন রিসার্চ গ্রহণ করা হবে, যার ফলাফল পরে জনসম্মুখে উপস্থাপন করা হবে। সমাজসেবা অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ দেওয়া ও ক্ষুদ্র ঋণ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন