সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৫৪:৪৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত “দৃষ্টি” প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসায় জনতা চক্ষু হাসপাতাল, মল্লিকপুর, সুনামগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ সাধারণ চক্ষু রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। উন্নত প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনরা নির্বাচিত রোগীদের ছানি অপারেশন স¤পন্ন করেন। এতে মোট ৬৯ জন রোগী চিকিৎসা সেবা পান, যার মধ্যে ২৫ জনের ছানি অপারেশন করা হয়। ক্যাম্পের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, মানব সেবাই উত্তম সেবা। মানুষের কল্যাণেই ডাচ্-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি’ প্রকল্প কাজ করছে। তিনি আরও জানান, সুনামগঞ্জের কৃতীসন্তান, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের আন্তরিক প্রচেষ্টায় সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি ব্যাংকের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানও করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান, ডাইরেক্টর (এফ এন্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার ও মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান। এ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন