সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান হবে

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৮:০৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৮:০৬:১৬ পূর্বাহ্ন
সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান হবে
সুনামকণ্ঠ ডেস্ক ::
নির্বাচনের আগেই সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার বলেন, পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে। সংবিধান বদলাতে না দিলে আবার গণ-অভ্যুত্থান ঘটবে। ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন সারোয়ার তুষার। গণতন্ত্র দিবস উপলক্ষে গত সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করে জাতীয় যুবশক্তি। বর্তমান সংবিধান প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, এই মুহূর্তে যে বাহাত্তরের সংবিধানটা আছে, এটা একটা মরহুম সংবিধান। কিন্তু আমাদের দেশের স্টাবলিশমেন্ট এটা রাখবেই। রাজা মারা গেছেন, কিন্তু তার মমিটা দেখিয়ে বলা হবে, এটা জীবিত আছে। এই সংবিধান আর নাই। বর্তমান সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে- এটা ধাপ্পাবাজি বলে অভিহিত করেন সারোয়ার তুষার। ১০৬ ধারার মূল বিষয় তুলে ধরে তিনি বলেন, গণ-অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এটার পরে সরকার গঠন করা যাবে কি না সেটার জন্য শেখ হাসিনার রাষ্ট্রপতি তার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছেন, যে বিচারপতি তখন পলাতক। সেই রেফারেন্সের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। মহা ধাপ্পাবাজি। এর চেয়ে বড় ধাপ্পাবাজি আর হতে পারে না। এনসিপির ওই নেতা আরও বলেন, সেই ১০৬-এর সার্টিফায়েড কপিটা কই, আমরা দেখতে চাই। কপিটা দেখান। আমাদের একটা ভীষণ বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, যেকোনো মুহূর্তে যে কাউকে দিয়ে এই সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলানো হবে। ১০৬-এর সার্টিফায়েড কপিটা আসলে কোথায়? কোনো শুনানি হয়নি। ১০৬-এর একটা বাধ্যবাধকতা আছে যে শুনানি হতে হবে। আপনারা কেউ শুনানির কথা শুনেছেন? এনসিপির নেতা বলেন, যখন জুলাই সনদের বাস্তবায়নের কথা আসছে, তাঁরা আমাদের আবার আদালত দেখাচ্ছেন। ১০৬ দেখাচ্ছেন। ১০৬ একটা সাংবিধানিক ব্যাপার। সংবিধানের অধীন একটা বিষয় দিয়ে কীভাবে অতি সাংবিধানিক বিষয়ের ফয়সালা হতে পারে? ১০৬-এর মধ্য দিয়ে জুলাই সনদ টেকানো যাবে না, পার্লামেন্টও টেকানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্দেশে সারোয়ার তুষার বলেন, তিনি আইনের সমস্ত ধারা-উপধারা সব মুখস্থ করে ফেলছেন। আমি হয়তো আপনার মতো অত ধারা-উপধারা জানি না, আমার জানার দরকার নাই। গুগল সার্চ করলে আমি দেখতে পারি কোন ধারায় কী আছে। আমরা যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলছি, এগুলো কি আপনারা জানেন না? অনেকে বলে, এই কমিশন হয়ে গেছে সালাহউদ্দিন কমিশন। সে রকম যেন না হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, নতুন করে সংবিধান লিখতে হবে। পুরোনো সংবিধানে এত পরিবর্তন আনা সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে। শুধু অঙ্গীকার দিয়ে মুখের কথায় এটা বাস্তবায়ন হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ