সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে : পরিকল্পনা উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৯:০৪ পূর্বাহ্ন
দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে : পরিকল্পনা উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: সারাদেশে যত খাস জমি আছে দুই মাসের মধ্যে সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সারাদেশে খাস জমি পড়ে আছে। এ বিষয়ে আমরা কয়েকজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়েছি, এগুলো কী অবস্থায় আছে তা বের করবো। কী পরিমাণ খাস জমি অপব্যবহার হয়েছে তা দেখা হবে। যত খাস জমি পড়ে আছে তা দুই মাসের মধ্যে হিসাব নেওয়া হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিগত সময়ে প্রকল্পগুলো একটা মাফিয়া চক্রের হাতে ছিল। বিগত সময়ে মাফিয়ারা রেল, সড়ক, সেতু ও পানিস¤পদ মন্ত্রণালয়সহ কয়েকটি খাতের প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। তবে এখন তাদের সেই সুযোগ নেই। তিনি বলেন, এখন দেখা হবে তাদের দক্ষতা কেমন, বিভিন্ন জায়গায় তাদের রেকর্ড কেমন ছিল। একজনের নামে কাজ নিয়ে অন্যদের কাজ দেওয়া সম্ভব হবে না। নতুন যারা আছে তাদের সুযোগ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ