সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আদিবাসী গ্রামে সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নিন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:১০:৩৬ পূর্বাহ্ন
আদিবাসী গ্রামে সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নিন
তাহিরপুর সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের গারো, হাজং ও খাসিয়া সম্প্রদায়ের মানুষজন সুপেয় পানির সংকটে ভুগছেন। প্রাকৃতিক ঝর্ণা ও ছড়া এ অঞ্চলের একমাত্র পানির উৎস হলেও তা এখন পর্যটকদের অবাধ বিচরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এ বাস্তবতায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী শুধু পানির সংকটেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়ছে। ঝর্ণার পানি দিয়ে স্থানীয়রা প্রতিদিনের খাবার, গোসল ও গৃহস্থালি কাজ স¤পন্ন করেন। কিন্তু পর্যটকদের অবাধ বিচরণ, পানির অপচয় ও নোংরা করার কারণে ঝর্ণার পানি ব্যবহারের উপযোগিতা হারাচ্ছে। নারীরা গোসল বা ধোয়ামোছার মতো দৈনন্দিন কাজে যেতে গিয়ে গোপনীয়তা হারাচ্ছেন। পর্যটকদের ছবি ও ভিডিও ধারণ সামাজিক নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। এর ফলে আদিবাসী কিশোরী থেকে নারী পর্যন্ত সবাইকে বিব্রতকর ও মানসিকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে। এ সমস্যার গভীরতর দিক হলো, এটি কেবল পানি সংকট নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক টিকে থাকা ও মর্যাদার প্রশ্ন। শুকনো মৌসুমে পানির সংকট প্রকট আকার ধারণ করে। বারবার আবেদন করার পরও এখনো স্থায়ী সমাধান না পাওয়া রাষ্ট্রীয় দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। পাহাড়ি অঞ্চলে টেকসই নলকূপ বসানো কিংবা পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করা সরকারের পক্ষে অসম্ভব নয়। আমরা মনে করি, দ্রুত তিনটি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি- প্রথমত, সীমান্তবর্তী আদিবাসী গ্রামগুলোতে সরকারিভাবে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, পর্যটকদের জন্য কঠোর আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। প্রাকৃতিক ঝর্ণা যে শুধু বিনোদনের স্থান নয়, স্থানীয়দের জীবনরেখা - এ বিষয়টি সবাইকে বোঝাতে হবে। তৃতীয়ত, আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি বাড়ানো আবশ্যক। মনে রাখা জরুরি, পর্যটন বিকাশ মানেই স্থানীয় জনগোষ্ঠীর দুর্ভোগ নয়। বরং পর্যটন হবে এমন এক শক্তি, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবে। তাই এখনই কার্যকর উদ্যোগ নিয়ে আদিবাসীদের সুপেয় পানির সংকট ও সামাজিক নিরাপত্তাহীনতা দূর করতে হবে। দেরি মানেই সংকটকে আরও ভয়াবহ করে তোলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী