সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

দিরাই মহাজন সমিতির নির্বাচন শনিবার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫২:১৯ পূর্বাহ্ন
দিরাই মহাজন সমিতির নির্বাচন শনিবার
দিরাই প্রতিনিধি :: আগামীকাল শনিবার দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দিরাই শহরের অলি-গলি প্রার্থীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডে সয়লাব হয়ে গেছে। দিরাই এখন পোস্টারের শহর প্রার্থীদের রঙিন ও সাদাকালো পোস্টার ব্যানার চোখে পড়ার মতো। বাজারের ছোট বড় সব অলি গলিতে এমনকি ভোটারদের মন জয় করতে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে বাসা-বাড়িতে ভিড় করছেন। শহরের সর্বত্র এখন নির্বাচনী আমেজ। মহাজন সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাযায়, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ওই ৫ টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন। আগামীকাল শনিবার দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, আমরা এর আগে দিরাই বাজার মহাজন সমিতির অনেক নির্বাচন দেখেছি। তবে এবারের মতো এতো প্রচার-প্রচারণা ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়নি। এবারই প্রার্থীরা রাজনৈতিক চাপ মুক্ত পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররা বলেন, যারা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন, সকল ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখেছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব। নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৫টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোট তারা তাদের নেতা নির্বাচন করবেন, শনিবার নির্বাচন হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। তারা ব্যবসায়ী, প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি