সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

বিপাকে নিম্ন আয়ের মানুষ, বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন
বিপাকে নিম্ন আয়ের মানুষ, বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে
টানা বর্ষণে সুনামগঞ্জসহ সারাদেশের সবজি বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখা দিয়েছে। ভোক্তাদের নিত্যসঙ্গী সবজির দাম যেখানে ৭০-৮০ টাকার নিচে কোনোভাবেই নামছে না, সেখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশত টাকায়। টমেটো, বেগুন, শিম, করলা, কাকরুল - সবকিছুই যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নি¤œ আয়ের মানুষের জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা। প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানো দিনমজুর বা অল্পবেতনের চাকরিজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। মাছ-মাংস তো অনেক আগেই তাদের নাগালের বাইরে চলে গেছে, এখন ভরসার শেষ ভরসা সবজিও হয়ে উঠেছে বিলাসিতা। অন্যদিকে, বিক্রেতাদের যুক্তি - ভারি বৃষ্টিতে অনেক সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে, পাইকারি বাজারেও সবজির আমদানি হ্রাস পেয়েছে। ফলে খুচরা বাজারে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এ ধরনের মৌসুমি অজুহাতের আড়ালে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কোথায়? কৃষিজ উৎপাদন হঠাৎ কমে গেলে দাম কিছুটা বাড়তেই পারে, কিন্তু দফায় দফায় অস্বাভাবিক দাম বৃদ্ধি বাজারে কারসাজির ইঙ্গিতও দেয়। কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর পথে একাধিক দালালি চক্র সক্রিয় থাকে। ফলে কৃষক যে দামে বিক্রি করেন, ভোক্তা তার বহুগুণ বেশি দামে কিনতে বাধ্য হন। এ অবস্থায় করণীয়- প্রথমত, স্থানীয় প্রশাসনের তদারকি বাড়াতে হবে। বাজার মনিটরিং জোরদার করলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ করা সম্ভব। দ্বিতীয়ত, কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি বাজারজাতকরণের জন্য উদ্যোগ নিতে হবে। কৃষক ও ভোক্তার মধ্যে অপ্রয়োজনীয় দালালদের আধিপত্য ভাঙা জরুরি। তৃতীয়ত, মৌসুমভিত্তিক সবজি সংরক্ষণে কোল্ড স্টোরেজ ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। নি¤œ আয়ের মানুষের ভরসা হয়ে ওঠা সবজির বাজারে যদি নিয়ন্ত্রণ আনা না যায়, তবে তা সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকারকে অবশ্যই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের মৌলিক খাদ্য চাহিদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি নৈতিক দায়িত্বও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন