সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদন্ড- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপুর নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। জানা গেছে, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদী থেকে বালুখেকো চক্রের প্ররোচনায় শ্রমিকরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল। এসময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। দন্ড-প্রাপ্তরা হলেন- বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২২), একই গ্রামের মজনু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২২) এবং বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মো. জুলহাস মিয়া (২৩)। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়ম প্রতিরোধে জনগণও তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দন্ড-প্রাপ্তদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু