সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে : সিপিবি সভাপতি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:৩৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:৩৬:০৪ পূর্বাহ্ন
মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে : সিপিবি সভাপতি
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রতিক্রিয়াশীল, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা উসিলায় নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শাহ আলম বলেন, সারা পৃথিবীতে আমরা কী দেখছি, পৃথিবী আজ তৃতীয় বিশ্বের দ্বারপ্রান্তে। আমেরিকা আজ ইরাক, লিবিয়া, সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে। বিশ্ব সা¤্রাজ্যবাদের মোড়লরা নয়া উপনিবেশ সৃষ্টি করছে বিভিন্ন দেশে। তিনি বলেন, আজ সা¤্রাজ্যবাদী শক্তি দেশের করিডোর, গভীর সমুদ্রবন্দর ইজারা দিয়ে মিয়ানমারের সঙ্গে করিডোরের মাধ্যমে আমাদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এর মাধ্যমে বিশ্ব সা¤্রাজ্যবাদ আমাদের দেশটাকেও ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়। সিপিবি সভাপতি বলেন, আমেরিকান সা¤্রাজ্যবাদী শক্তির সৈন্যরা আজ বাংলাদেশে যৌথ মহড়া দিচ্ছে। আমাদের দেশে একটি অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে আমাদের সামনের নির্বাচন হবে কি হবে না, তার যোগসূত্র আছে। তিনি আরও বলেন, পিআর আমরাও চাই। সিপিবি থেকে আমরাই প্রথম সংখানুপাতিক নির্বাচনের দাবি তুলেছি। আপাতত আমরা পিআরে জোর দিচ্ছি না। পিআর হোক তবে সেটা আগামী দিনের পার্লামেন্টের মধ্য দিয়ে। এখন সংবিধানে পিআর নাই। নির্বাচন কমিশনও সেটা বলছে। শাহ আলম বলেন, ১৪, ১৮, ২৪ সালের হাসিনা আমাদের দেশের নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা ওসিলায় নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি দেশে না হয়, তাহলে বাংলাদেশে কোথায় যাবে। মৌলবাদীরা আরও শক্তিশালী হবে। দেশ মৌলবাদী তালিবানি রাষ্ট্রের দিকে চলে যাবে। তিনি আরও বলেন, দেশে জামায়াত স্টেট পাওয়ারের মধ্যে আরেকটা পাওয়ার সৃষ্টি করে ফেলেছে। তারা নির্বাচনের বিরোধিতা করে, তাদের যে ক্ষমতা, এখন তারা যেটা উপভোগ করছে। ক্ষমতা উপভোগ করছে কারা, বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখন ক্ষমতার বহু সেন্টার। নির্বাচন যদি না হয়, এই খেলা চলতে থাকবে। উদ্বোধনী অধিবেশনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ স¤পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক এম এম আকাশ, প্রেসিডিয়াম সদস্য এন এম রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, কন্ট্রোল কমিশন সদস্য মাহবুব আলম ও কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সায়ীদ। সিপিবির এবারের কংগ্রেসের স্লোগান- সমাজ বদলের লক্ষ্যে শোষণ- বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর। ত্রয়োদশ কংগ্রেস চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিন বিকেলে সিপিবির আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন কংগ্রেসে উপস্থিত প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক