সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
ভাস্কর-এর স্মরণসভা

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:১০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:১০:৫০ পূর্বাহ্ন
অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ
লিটল ম্যাগাজিন ভাস্কর-এর উপদেষ্টা এবং নিয়মিত লেখক-কবি অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র আকস্মিক মৃত্যুতে ‘ভাস্কর’-এর আয়োজনে এক স্মরণসভায় বক্তারা বলেছেন, প্রশান্ত কুমার সাহা ছিলেন শ্রীহট্টবান্ধব একজন প্রথিতযশা শিক্ষাবিদ। দীর্ঘদিন সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা এবং সুদীর্ঘ ৪৮ বছর সিলেটে অবস্থান করায় তিনি সিলেটের সকল স্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন। বক্তারা তাঁর স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় সিলেট নগরীর বারুতখানাস্থ মনির ম্যানশনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। ভাস্কর স¤পাদক কবি পুলিন রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর-এর স¤পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দীন, কবি-স¤পাদক সুমন বণিক, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, লেখক অমিতা বর্ধন, অধ্যাপক জান্নাত আরা খান, কবি-সংগঠক ধ্রুব গৌতম, কবি মনজুর মোহাম্মদ, কবি নামব্রম শংকর, শিক্ষক হিমাংশু রায় হিমেল, কবি আলাউদ্দিন তালুকদার, কবি সন্তোষ রঞ্জন পাল, অভিনয় সরকার প্রমুখ। অনলাইনে কথা বলেন অধ্যাপক প্রশান্ত কুমার সাহার জ্যেষ্ঠপুত্র অস্ট্রেলিয়া প্রবাসী পার্থ প্রতীম সাহা ও কনিষ্ঠ কন্যা বাসবী রানী। উল্লেখ্য, ভাস্কর - প্রকাশন থেকে ইতোপূর্বে কবি-লেখক প্রশান্ত কুমার সাহার দুইটি কবিতা বই ও একটি গদ্যবই বেরিয়েছে। স্মরণসভায় প্রশান্ত কুমার সাহাকে নিয়ে ভাস্কর ও অমিয় সাহিত্য পরিষদ থেকে একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ বের করার উদ্যোগ নেয়া হবে বলে ভাস্কর স¤পাদক পুলিন রায় জানান। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন