সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
তারেক রহমানের নেতৃত্বে

সকল অপশক্তিকে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান: আনিসুল হক

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১২:৩৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১২:৪০:০২ পূর্বাহ্ন
সকল অপশক্তিকে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান: আনিসুল হক
স্টাফ রিপোর্টার::
তারেক রহমান যে কোনো সময় আন্দোলনের ডাক দিলেই রাজপথে থাকবেন,কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
তিনি আরও বলেন,নির্বাচন বানচাল করতে চাইছে কিছু দল কিছু ব্যক্তি। তা হতে দেয়া যাবে না। বিএনপি ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্য থাকবেন। দীর্ঘদিন ১৭ বছর যে ভাবে আওয়ামীলীগের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সহ্য করে ছিলেন আমার পাশে আমিও ছিলাম আপনাদের ও দলের জন্য।
তিনি শনিবার(২০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,১/১১ এর পূর্বে থেকে ২০১৪ সাল পর্যন্ত সুনামগঞ্জ ১ আসনে বিএনপির দুর্দিনে কেউ ছিলা না, আপনাদের নিয়ে মাঠে ছিলাম,আপনাদের দাবী আদায়ে আপনাদের কথা বলতেই আপনাদের মতামত নিয়েই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো,দলের কাছে। আমার বিশ্বাস আপনাদের দাবী,ভালবাসা,দোয়া আর দলের জন্য কাজ করার জন্যই আমি সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন পাবো। সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক আরও বলেন, আপনারাই আমার শক্তি সাহস আর আগামী দিন গুলোতে চলার সাথী। তারেক রহমানের নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধান মন্ত্রী হবে তারেক রহমান। তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জ ১ আসনের সকল স্তরের মানুষ উন্নয়নের জোয়ার বইবে। এসময় বাদাঘাট বাজারে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক রাখার উদ্দিন,সদস্য আবুল হুদা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম,শ্রীপুর উত্তর সাধারণ সম্পাদক সামাদ মুন্সি,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার প্রমুখ।
সম্মেলন কে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থেকে সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে সভায় মিলিত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সম্মেলন স্থল। এসময় উপজেলা বিএনপি,সেচ্ছাসেবক ও সহযোগি সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে