সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতকে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:২৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৩২:৪৮ পূর্বাহ্ন
ছাতকে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার ::
ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাউয়াবাজার কলেজ মাঠে খেলা চলাকালে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খিদিরচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় প্রতিষ্ঠানের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী বলেন, ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স