সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদানের সিদ্ধান্ত সঠিক হয়নি : সালাহউদ্দিন

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:১৫:৪০ পূর্বাহ্ন
ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদানের সিদ্ধান্ত সঠিক হয়নি : সালাহউদ্দিন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। বরং তাদের রাষ্ট্রের যেকোনো ইস্যুতে চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে ভূমিকা রাখার সুযোগ ছিল। তবে আমরা তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালে তো হবে না, তাগিদটা তাদের নিজেদেরই অনুভব করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার সুযোগ নেই। জুলাই আন্দোলনের ছাত্ররা সরকারে যাওয়ার পর থেকেই বুঝেছিলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা রাখতে পারবে না। তিনি বলেন, পত্রিকায় দেখলাম এক নেতা বললেন, কে সরকারি দল আর কে হবে বিরোধী দল। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? আপনারা তো বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। বিএনপির এই নেতা মনে করেন, কোন দল ক্ষমতায় যাবে বা বিরোধী দলে থাকবে এমনটি কেউ ঠিক করে দিতে পারেন না। একমাত্র জনগণই তা ঠিক করবে। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আলোচনার টেবিল ও আন্দোলন একসঙ্গে চললে সেটা হবে স্ববিরোধিতা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো আমরা আলোচনাই করছি। এর মাধ্যমেই সমাধান চাই। যেকোনো দলের কোনও দাবি করায় আপত্তি নেই। কিন্তু এ নিয়ে জাতির ওপর জবরদস্তি করাও উচিত নয়। নতুন কোনও সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান এই নেতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প