সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ে সভা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ে সভা
স্টাফ রিপোর্টার :: আস্থা প্রকল্পের উদ্যোগে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সঞ্চিতা চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সভায় বিগত সাংগঠনিক কাজের রিপোর্টের উপর বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সুনামগঞ্জ কো-অর্ডিনেটর লাভলী সরকার লাবণ্য। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আস্থা প্রকল্পের ভাবনা নিয়ে বক্তব্য রাখেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার আয়েশা আক্তার রোমেনা। সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক গৌরী ভট্টাচার্য্য, অ্যাড. মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, রাধানগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল করিম, নারীনেত্রী জাহানারা বেগম। সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার আল ইমরান মুন্না, শামীম মিয়া প্রমুখ। সভায় মুক্ত আলোচনায় বিভিন্ন নৃ-তাত্ত্বিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের যুব, নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং নতুন ভোটারদের সহায়তা প্রদান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে এলাকার পরিস্থিতি বর্ণনা, সম্প্রীতির শারদীয় দূর্গা উৎসবে করণীয়, স্থানীয় নাগরিক সমাজকে নির্বাচন প্রক্রিয়াকালে রাজনৈতিক-সাম্প্রদায়িক সংঘাত পরিহার ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। সভা শেষে সাংগঠনিক কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন