সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

১৩ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:০২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০২:০৮ পূর্বাহ্ন
১৩ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা। রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে গিলাগড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা। এদিকে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা ১০ মিনিটে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপির টহল দল কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করে। বাংগালভিটা বিওপির সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। যার সিজার মূল্য হয়েছে ৭ লাখ টাকা। সব মিলিয়ে, গত দুই দিনে মোট ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স