সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সংবাদ সম্মেলন

মুশতাক আহমদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
মুশতাক আহমদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি
স্টাফ রিপোর্টার :: জমিয়তের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ স¤পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। তিনি জানান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী (রহ.)-এর হত্যাকা-ের ২০ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত হত্যার মোটিভ উদঘাটন করতে পারেনি প্রশাসন। এজহারভুক্ত একমাত্র আসামিকে রিমান্ডে নিলেও কোনো সুনির্দিষ্ট তথ্য বের করতে না পারা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তিনি জানান, বর্তমান প্রযুক্তির যুগে ঘটনার মূল রহস্য উদঘাটন করা মোটেই কঠিন হওয়ার কথা নয়। অথচ এখনো প্রকৃত খুনিরা শনাক্ত বা গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি জানান, ২ সেপ্টেম্বর রাত ১১:৩০ মিনিট থেকে মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটায় তার মরদেহ শরিফপুর পুরান সুরমা নদীতে ভেসে ওঠে। এতে পুরো সুনামগঞ্জ জেলায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়। এরপর থেকেই বিক্ষুব্ধ জনতা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করতে থাকে। আমরা জেলা জমিয়তের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে এবং প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এজাহারভুক্ত আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে গ্রেফতার করা হলেও রিমান্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ ছাড়া আর কোনো অগ্রগতি চোখে পড়েনি। হত্যার মূল কারণ, নেপথ্যের হোতা বা পরিকল্পনাকারী কেউই শনাক্ত হয়নি। তিনি জানান, প্রশাসনের তদন্তে কেন ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে? এজহারভুক্ত আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য বের করার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, ভিকটিমের নিখোঁজ হওয়ার দিন থেকে সিসিটিভি ফুটেজ, কললিস্ট, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ইত্যাদি গুরুত্বপূর্ণ আলামত থাকলেও তদন্তে তা কেন যথাযথভাবে ব্যবহার হচ্ছে না? আলোচিত সিএনজির মালিক, চালক ও আব্দুল হাফিজের সাথে থাকা অজ্ঞাত দুই ব্যক্তিকে এখনো শনাক্ত করে গ্রেফতার করা হয়নি কেন? এতসব প্রমাণ ও সূত্র থাকার পরও প্রকৃত খুনিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাওয়া কি রহস্যজনক নয়? তিনি জানান, তদন্তে ধীরগতি এবং কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণ প্রশাসনের প্রতি আস্থাহীনতার জন্ম দিচ্ছে। এ ধরনের অবস্থান আইনের শাসনের জন্য শুভ লক্ষণ নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই-ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এতে যদি কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে এর দায়বার প্রশাসন কেই নিতে হবে। সংবাদ সম্মেলনে বক্তারা ৬ দফা দাবি জানিয়ে বলেন, ১. এ মামলার তদন্ত স্থানীয় পুলিশের পাশাপাশি সিআইডি বা পিবিআই-এর মতো বিশেষায়িত সংস্থার নিকট হস্তান্তর করতে হবে। ২. মামলার আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে পুনরায় রিমান্ডে এনে নেপথ্যের তথ্য উদঘাটন করতে হবে। ৩. হত্যাকা-ের নেপথ্যে জড়িত সকল ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ৪. ময়নাতদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। ৫. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য স¤পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৬. প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত তদন্তের আপডেটসহ বিস্তারিত সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। বক্তারা বলেন, ২২ সেপ্টেম্বর সোমবার: দিরাই উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ, ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার: সুনামগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ, ২৪ সেপ্টেম্বর বুধবার: শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ হবে। এসব কর্মসূচি পালনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে, সুনামগঞ্জের শীর্ষ আলেমদের নেতৃত্বে বৃহত্তর গণআন্দোলন, প্রয়োজনে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। এর স¤পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। আমরা সরকারের কাছে জোরালোভাবে বলতে চাই, মাওলানা মুশতাক আহমদ হত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাও. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়তনেতা মুফতি বদরুল আলম, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ