সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দুবাইয়ে নিজ রুম থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:২০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:২০:০৪ পূর্বাহ্ন
দুবাইয়ে নিজ রুম থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: দুবাইয়ে নিজ রুম থেকে মনির হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দুবাইয়ের স্থানীয় পুলিশ। রোববার বাংলাদেশ সময় ২টার দিকে পরিবার এ ঘটনার খবর পায়। নিহত মনির দুবাইয়ের আল আবাদি ফুড ইন্ডাস্ট্রিজ (ফুড ইন কোরিয়াম) নামের একটি কো¤পানিতে কাজ করতেন। মনির হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত আরজ আলীর ছেলে। নিহত মনির হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন রোববার সুনামকণ্ঠকে জানান, মনির দুবাইয়ের জবেল আলীতে চার সদস্যের একটি রুমে থাকতেন। প্রতিদিনের মত গত শনিবার আনুমানিক রাত ১০টার দিকে ডিউটি থেকে রুমে এসে রান্না করার সময় পরিবারের সদস্যদের সাথে কয়েক মিনিট কথা বলে আবার খাওয়া দাওয়া শেষে কথা বলবে বলে ফোন রেখে দেন। পরে ফোনকল না আসায় মনির হোসেনের বড় ভাই মনিরের ফোনে কল দিলে রিসিভ না করায় পূর্বে একই কো¤পানিতে কাজ করতো তার আপন ছোট ভাই, সে তার পরিচিতি জনদের খবর দিয়ে বাসায় পাঠালে সেখানে তার রুমে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পান। এ ঘটনার পরপরই মনিরের রুমে থাকা ১ পাকিস্তানি ১ ভারতীয়সহ ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় পুলিশ। নিহতের ভাই আরো বলেন, মনির ২ বছর প্রবাসে থেকে ৬ মাসের ছুটিতে দেশে আসে। ২ মাস আগে ছুটি শেষে দুবাই গেছে। তার ইচ্ছে ছিলো আর এক বছর প্রবাসে থেকে বাড়িতে এসে বিয়ে সাদী করে ব্যবসা-বাণিজ্য করবে। তার পরিবারের দাবি মনির আত্মহত্যা করতে পারেনা। তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমরা এই হত্যাকান্ডের বিচারসহ তার মরদেহ দেশে ফেরত পেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স