সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সারা জীবন মানুষের কল্যাণে কাজ করব : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:২৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:২৬:৪১ পূর্বাহ্ন
সারা জীবন মানুষের কল্যাণে কাজ করব : মাহবুবুর রহমান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার বলেছেন, আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সাথে নিয়ে সুনামগঞ্জ-১ আসনটি বিএনপিকে উপহার দেব। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর ও দুর্লভপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রচারাভিযান ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। ওয়ার্ডভিত্তিক টিম গঠন করে তারেক রহমানের ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দলকে সুসংগঠিত করতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখঞ্জি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান ও মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ স¤পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা, সাইদিল মুরছালিন, উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক মহিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ