সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

ধোপাজান-চলতি নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন
ধোপাজান-চলতি নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ধোপাজান-চলতি নদীতে পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার দাবিতে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ.কে.এম আবু নাসার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সহ-সভাপতি শওকত আলী, মহিবুর রহমান মুহিব, নুরুল হাসান আতাহার, আব্দুল গণি পাঠান, সাংবাদিক জসিম উদ্দিন, শামসুল ইসলাম শামীম, মমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন ইসলামগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪দিন আগে থেকে ইব্রাহীমপুর, অক্ষয়নগর ও সদরগড় গ্রামের মানুষেরা অনেকগুলো বালুভর্তি নৌকা আটকিয়ে রেখে পাহারা দিয়ে আসছিল। পুলিশও ছিল এসব নৌকা পাহারা দিতে। কিন্তু গতকাল (৮ সেপ্টেম্বর) রাত অনুমান ৮টায় কীভাবে নৌকাগুলো ছাড়া পেয়ে চলে যায়। এই বিষয় নিয়ে দুই পক্ষ ক্ষুব্ধ হয়ে মারামারির ঘটনাও ঘটেছে। বক্তারা বলেন, এই ঘটনায় জেলা প্রশাসন নীরব ভূমিকায় থাকায় আজ আমরা মানববন্ধনের আয়োজন করতে বাধ্য হয়েছি। পরবর্তীতে এ ধরনের ঘটনায় প্রশাসন নীরব ভূমিকায় থাকলে লাগাতার কর্মসূচি পালন করা হবে। বক্তারা বলেন, সরকার বদলের পর থেকে ইজারাবিহীন ধোপাজান নদীতে ড্রেজার/বোমা মেশিন দ্বারা নদীরপাড় কেটে বালু-পাথর অতিমাত্রায় উত্তোলন শুরু হয়। এতে ধোপাজান নদী এলাকার পরিবেশের ভারসাম্য বিনষ্ট ও জনসাধারণের সম্পদের ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। বিগত ২৯/৮/২০১৪ তারিখে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন-এর দুজন প্রতিনিধি জেলা প্রশাসকের নিকট মৌখিকভাবে ধোপাজান নদী এবং তাহিরপুর উপজেলার অন্তর্গত যাদুকাটা নদীর সার্বিক অবস্থা উপস্থাপন পূর্বক নদী দুটিতে ড্রেজার/বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়। তারা আরও বলেন, ওইদিন বিকাল ২ ঘটিকার সময় জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে জেলা প্রশাসকের কার্যালয়ে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের উক্ত প্রতিনিধিগণসহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ধোপাজান নদী এবং যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করার নিমিত্তে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু বাস্তবে মাঝে মাঝে বালুবোঝাই নৌকা জব্দ করা হলেও এই পদক্ষেপ লোকদেখানো বলে মনে হয়। কেননা ধোপাজান নদীতে প্রতি রাতে শতশত ছোট-বড় স্টিলবডি নৌকায় ড্রেজার দিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে প্রহরারত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে চলে যায়। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এহেন নিষ্ক্রিয়তায় জনমনে হতাশা বিরাজ করছে। তাই অনতিবিলম্বে যৌথবাহিনী ও মোবাইল কোর্টের মাধ্যমে কার্যকর ও বাস্তবমুখী ব্যবস্থা গ্রহণ একান্ত অপরিহার্য বলে আমরা মনে করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ