সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিশ্বম্ভরপুরে মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:০৮:১৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। অভিযানে ১০৪ বোতল বিদেশী মদ ও ২৮৭০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাদাঘাট দক্ষিণ ও সলুকাবাদ ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযানে তাদেরকে আটক করা হয়। র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকার গুচ্ছগ্রাম টু জিগাতলা বাজারগামী সড়ককের ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত দুরুজ আলীর ছেলে মোঃ হারুন অর রশিদের কাছ থেকে কার্টুন ভর্তি ১০৪ বোতল বিদেশী মদ সহ আটক করে। অপর দিকে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন এলাকায় ২৮৭০ পিস ইয়াবাসহ পুরানগাঁও পূর্বপাড়া মোঃ আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৯) আটক করে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে সিলেট র‍্যাব-৯। সিলেট র‍্যাব-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য