সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রওজেল এ ঘোষণা দেন। নিউ ইয়র্কে জাতিসংঘের পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং প্রধান নীতির বাস্তবায়ন। এ সময় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপরও জোর দেন তিনি। স্পষ্ট করে জানান- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সঙ্গে হামাসকে স্বীকৃতি দেওয়ার কোনো স¤পর্ক নেই। সশস্ত্র গোষ্ঠীটির সমালোচনা করে তিনি বলেন গাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই তাদের কাছে থাকতে পারবে না। আলাদাভাবে জোর দেন জিম্মি মুক্তির ওপরও। সাংবাদিকদের তিনি বলেন, পর্তুগাল মনে করে গাজার চলমান সংকটের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান। বর্তমানে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি অন্তত জরুরি। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গাজায় চলমান মানবিক সংকট নিরসন সম্ভব নয়। এর জন্য কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। এ সময় গাজায় অনাহার ও চরম মানবিক সংকটের পরও ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখার তীব্র নিন্দা করেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণেরও কড়া সমালোচনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ