সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ব্যস্ততম সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ বন্ধ করুন

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:০৫:০৬ পূর্বাহ্ন
ব্যস্ততম সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ বন্ধ করুন
সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম সড়কগুলোতে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে - এটি নিঃসন্দেহে উদ্বেগজনক ও বিপজ্জনক একটি প্রবণতা। অনুমোদনহীনভাবে, সড়কের ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করে এবং ট্রাফিক নিয়ম উপেক্ষা করে যেভাবে এসব প্রশিক্ষণ চলছে, তা শহরের সাধারণ নাগরিকদের জন্য এক নতুন আতঙ্কে পরিণত হয়েছে। আমরা দেখেছি, স্কুলগামী শিক্ষার্থীদের সময়, কর্মজীবী মানুষের ব্যস্ততম সময়ে কিংবা ভিড় জমে থাকা সড়কেই এসব প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এতে শিক্ষানবিশ চালকের হঠাৎ ব্রেক কষা, লেন পরিবর্তন বা গতি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। একজন অভিভাবক যেমন বলেছেন, প্রতিদিন বাচ্চাকে স্কুলে আনা-নেয়ার সময় ‘প্রশিক্ষণ কার’ দেখলেই ভয়ের সঞ্চার হয়। এ ভীতি শুধু তার নয়, পুরো শহরের সাধারণ মানুষের। বিশ্বের উন্নত দেশগুলোতে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ মাঠ বা কম ব্যস্ত সড়ক ব্যবহার করা হয়। সেখানে পর্যাপ্ত দক্ষতা অর্জনের পরেই শিক্ষানবিশদের মূল সড়কে ওঠার অনুমতি দেওয়া হয়। অথচ আমাদের বাস্তবতায় কোনো পরিকল্পনা ছাড়াই সরাসরি ব্যস্ততম সড়কে প্রশিক্ষণ চলছে। এটি কেবল অসচেতনতার বহিঃপ্রকাশ নয়, বরং দায়িত্বশীল কর্তৃপক্ষের গাফিলতির উদাহরণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যত তারা ‘না দেখার ভান’ করছেন। তাদের এই দায়িত্বহীনতা শহরের নাগরিকদের জীবনকে প্রতিদিন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। দুর্ঘটনায় আহত বা প্রাণহানির দায় কি শুধু শিক্ষানবিশ চালকের, নাকি সেইসব কর্তৃপক্ষেরও - এ প্রশ্ন আজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আমরা দৃঢ়ভাবে বলছি, ব্যস্ততম সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশিক্ষণের জন্য বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, যেমন শহরের বাইরে নির্দিষ্ট মাঠ বা কম ব্যস্ত সড়ক। প্রতিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন ও কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করতে হবে। সড়ক দুর্ঘটনা এ দেশের দীর্ঘদিনের মহামারি। এখানে অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও স্বজনপ্রীতির সুযোগে প্রতিদিনই নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। ব্যস্ত সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ - এই অযৌক্তিক ও বিপজ্জনক প্রবণতা বন্ধ না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের প্রতি আহ্বান-দুর্ঘটনার ভয়াবহতা বৃদ্ধির আগেই এই অনিয়মের লাগাম টেনে ধরুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন