সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আখতারের ওপর হামলায় প্রশাসনের লোকজন জড়িত: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন
আখতারের ওপর হামলায় প্রশাসনের লোকজন জড়িত: নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলার ঘটনায় প্রশাসনের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন এবং তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা ও ভর্ৎসনা করা হয়েছে। এগুলোর সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত। ভেতর থেকে তথ্য লিক (পাচার) করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ রকম ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলমান। সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা করা হয়েছিল তখন আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। নাহিদ আরও বলেন, আমরা তো যেতে চাইনি। ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং প্রশাসনের। এটি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এটি (হামলা) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার আওয়ামী লীগের বিচার করার কথা বলা হলেও তা না করায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন নাহিদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ