সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রবীণদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়ন করা হবে। হাওর জনপদে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিগত সতের বছর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে। ফ্যাসিস্টের বিদায় হলেও এখনো দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করতে চাই। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। মঙ্গলবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক, লক্ষ্মীপুর ও নাজিমনগর বাজার এবং হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁ, মাতারগাঁও, রাজাপুর ও শান্তিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, পূজামন্ডপ পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, আপনাদের সন্তান হিসেবে হাওরের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। পাগনার হাওরের জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসনে অতীতে জনপ্রতিনিধিরা কথা দিলেও কথা রাখেনি। আগামীতে বিএনপির সরকার হবে, আমি কথা দিলাম পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসন হবে।
পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, এই দেশ আমার আপনার সকলের। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করলেও আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। আপনারা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করেন।
৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য আজিজুল রহমান, জাকির হোসেন, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি তালুকদার, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহবায়ক রহিম বাদশা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী