সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতক-সিলেট রেলপথ সংস্কারে ধীরগতি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৬:১৩ পূর্বাহ্ন
ছাতক-সিলেট রেলপথ সংস্কারে ধীরগতি
শহীদনূর আহমেদ::
২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাতক-সিলেট রেলপথ। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর সংস্কার কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা খুব শিগগিরই আবারো ছুটবে ট্রেন, বাজবে হুইসেল। তবে কাজের ধীরগতি নিয়েও রয়েছে শঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এদিকে বৃষ্টপাতের কারণে কাজ কিছুটা বিঘিœত হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে এমনই প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠান ও রেল কর্তৃপক্ষের।
জানা যায়, ২০২১ সালের দিকে করোনা মহামারির সময় থেকে বন্ধ এই রেললাইন। এরপর ক্ষতিগ্রস্ত হয় ২০২২ সালের ভয়াবহ বন্যায়। বন্যার প্রবল স্রোতের রেলপথের একাধিক স্থানের পথ ও স্লিপার লাইন ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই থেমে যায় ছাতক-সিলেট রুটের রেল চলাচল। পরিত্যক্ত হয়ে পড়ে থাকে স্টেশন। এতে আর্থিক ক্ষতির মুখের পড়েন ছাতক শিল্প এলাকার ব্যবসায়ীরা। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর রেললাইন পুনঃস্থাপনে ফের সংস্কার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৩০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। যেখানে রয়েছে রেলাইন সংস্কারসহ স্টেশনের আধুনিকায়নসহ রাখা বিভিন্ন সুযোগ-সুবিধা। এদিকে রেললাইন সংস্কারের শুরু থেকে বিভিন্ন অজুহাতে ঢিমেতালে করা হচ্ছে কাজ। কাজের ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। 
রবিউল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রেললাইন কাজ শুরু হওয়ার পর আমরা খুশি হয়েছি। কিন্তু কাজ যেভাবে হচ্ছে তা নিয়ে আমাদের যতেষ্ট শঙ্কা রয়েছে। এভাবে কাজ হলে কয়েক বছর সময় লাগবে। তিনি বলেন, সিলেট বিভাগের শিল্পাঞ্চল ছাতক, যেখানে রেললাইন স্থাপন করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন আর পণ্য পরিবহনের জন্য। বালু, পাথর, সিমেন্টসহ নির্মাণসামগ্রী বহন হতো এই রুটে। রেল চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্যও।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ছাতক রেলপথ ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্যায় রেলপথ বিধ্বস্ত হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘদিন ধরে রেলপথ বন্ধ থাকার পর কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীরা আনন্দিত। আশা করি দ্রুত সময়ে কাজ শেষ হবে। বৃহৎ বাজেটের রেলপথের সংস্কার কাজটি বাস্তবায়ন করছে মীর আক্তার হোসেন লিমিটেড নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও কাজ চলছে ঢিমেতালে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মচারী জানালেন, কাজের গতি ঠিক থাকলেও বৃষ্টির কারণে কাজে কিছুটা বিলম্বিত হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে, ছাতক বাজার-সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক আছে। আমরা আশা করছি খুব শিগগিরই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।
কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে রেলপথের সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রেললাইন পুনঃস্থাপনের কাজ জেলাবাসীকে আশান্বিত করেছে। আমরা চাইবো, সংস্কার কাজটি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। কেননা রেললাইনের কাজ বার বার হয় না। বিষয়টি আমরা তদারকির মধ্যে রাখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স