সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৬:০৯ পূর্বাহ্ন
দিরাইয়ে ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দিরাই পৌরসভাস্থ হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিরাই থানা পয়েন্টে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. কারিমুল ইসলাম ও মো. মারগুবুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ, মো. সাফুয়ান আহমদ, আদনান হাসান, সাকিব আহমেদ, মো. বশির আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকজন বখাটে ছেলে গত বুধবার মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করলে দপ্তরী শহীদুল ইসলাম প্রতিবাদ করেন। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা শহীদুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করেছে। এই বখাটেদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন