সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ-ভাঙচুর

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ-ভাঙচুর
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এসময় ডিসির কার্যালয় ঘেরাও করেন তারা। এরআগে চলাচলের অনুমতির দাবিতে বৃহ¯পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তারা মিছিল বের করেন। ‘সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয়রা জানান, সকালে চৌহাট্টা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হন শত শত রিকশাচালক। সেখান থেকে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে আসেন এবং বাঁশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশি উপস্থিতির কারণে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। চালকদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন রিকশাচালকরা। এসময় তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালকদের একাংশ মিছিল সহকারে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। একই সময় সিটি করপোরেশনের গেটে ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিকশাচালকদের বিক্ষোভ মিছিল ঘিরে সতর্ক ছিল পুলিশ। তবে আজ অভিযান পরিচালনা করা হয়নি। রিকশাচালক ও বিভিন্ন সংগঠনের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে অভিযান স্থগিত করা হয়নি। গত তিন দিনে নগরীতে পুলিশের অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অভিযানের তৃতীয় দিনে ৬৯টি যানবাহন আটক করা হয়। এরমধ্যে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ছিল ৪৪টি। কাগজপত্র না থাকায় ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আটক যানবাহনের মধ্যে ছিল সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী