সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায়

জনগণ বিএনপিকে ভালবাসে, গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:২৮:১৭ পূর্বাহ্ন
জনগণ বিএনপিকে ভালবাসে, গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি :: কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করতে হবে। গণমানুষের সংগঠন বিএনপিতে কোন দুর্নীতি ও চাঁদাবাজের ঠাঁই হবে না। তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সুসংগঠিত। বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জনগণ বিএনপিকে ভালবাসে, গুজব ছড়িয়ে লাভ হবে না। বৃহ¯পতিবার জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ,আমানীপুর, আলীপুর, কামধরপুর, জামলাবাজ ও গজারিয়া বাজার এবং যশমন্তুপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, পূজাম-প পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মাহবুবুর রহমান আরও বলেন, আপনাদের ভালবাসা আমাকে অনুপ্রাণিত করে। আপনারাই আমার সাহস ও শক্তি। আপনাদের ভালবাসা নিয়ে আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার বিশ্বাস আগামী নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে। ফ্যাসিস্ট আমলে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি। সতের বছর আন্দোলন-সংগ্রামে কখনো পিছনে ছিলাম না, সামনে থেকেই নেতৃত্ব দিয়েছি। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের আগাম বার্তা দিয়েছেন। হাওরাঞ্চলের ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, বিএনপি নেতা সাহাব উদ্দিন, ফেনারবাক ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল করিম, আজিজুল রহমান, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন