সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নির্বিঘ্নে পূজা উদযাপনে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:০৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৯:০৫:৩১ পূর্বাহ্ন
নির্বিঘ্নে পূজা উদযাপনে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, চলতি বছর ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১ দিনে সারাদেশে কমপক্ষে ৯টি পূজাম-প ও মন্দিরে হামলাসহ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে ক্রমান্বয়ে আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্মীয় বৈষম্যবিরোধী এই মানবাধিকার সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সই করা বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চতম পর্যায় থেকে এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ব্যাপারে পূজার্থীদের যতই আশ্বস্ত করা হোক না কেন, পূজার প্রাক্কালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা কোনোভাবেই আশান্বিত হতে পারছে না। বরং আশঙ্কা ও উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। বিবৃতিতে বলেছে, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৯টি পূজাম-প ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা তুলে ধরা হয়। ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, গত ২১ দিনে গাইবান্ধার সাদুল্যাপুরের হামিন্দপুরে, পঞ্চগড় সদর উপজেলায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে, নেত্রকোণার সদর উপজেলার কান্দুলিয়ায়, গাজীপুর নগরের কাশিমপুরে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়, মুন্সিগঞ্জ সিরাজদিখানের রাজারনগর ইউনিয়নে, ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামে, সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে পূজাম-প ও মন্দিরে হামলাসহ প্রতিমা ভাঙচুর হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জসহ কিছু জেলায় পূজাকেন্দ্রিক সংঘটিত গোলযোগের সংবাদ পাওয়া যাচ্ছে। ঐক্য পরিষদ বলছে, ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় ভক্তরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করে জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, প্রতিবারই অপরাধীদের আড়াল করতে একই কৌশল ব্যবহার করা হয়। আসন্ন দুর্গাপূজা ঘিরে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ঐক্য পরিষদ মনে করে, দেশের বিভিন্ন জায়গায় পূজাম-পে হামলার এসব ঘটনায় পূজার্থী জনমনে ভয়ভীতি ও শঙ্কা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং সামনের পূজা চলাকালীন দিনগুলোতে অধিকতর সহিংস ঘটনার আশঙ্কা করছে। ঐক্য পরিষদ পূজার প্রাক্কালে বিদ্যমান পরিস্থিতি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎসব চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স