সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ইসলামপুরে বিএনপি’র ৪ ও ৭নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন
ইসলামপুরে বিএনপি’র ৪ ও ৭নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন
ছাতক সংবাদদাতা :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির ৪ ও ৭ নং ওয়ার্ড সম্মেলন স¤পন্ন হয়েছে। শুক্রবার সকালে ৪নং ওয়ার্ডের আফজলপুর গ্রামের বিএনপি নেতা নুর মিয়ার বাসভবনে ও গণেশপুর গ্রামের দালান বাড়িতে পৃথক দুটি ওয়ার্ড সম্মেলনে ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলীর পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়বুর রহমান, আনোয়ার হোসেন, বাবুল মিয়া -১, বাবুল মিয়া - ২, নেছার আলী, ডা. আব্দুল হান্নান, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর মিয়া, বাদশাহ মিয়া, হাজী দুদু মিয়া, ফুল মিয়া, রাজু মিয়া, আবুল হোসেন, শাহ আলম প্রমুখ। ৪নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন, সামসুল ইসলাম, গৌছ মিয়া, আব্বাস আলী, কাওসার মাহমুদ, আব্দুর রহমান, জামাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম, মঙ্গলা মিয়া, ফাহাদ মিয়া প্রমুখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ মিয়া ও ছন্দু মিয়া। সভাপতির বক্তব্যে হাজী আব্দুস সামাদ বলেন, বিএনপি খেটে খাওয়া মানুষের দল। জাতীয়তাবাদী শক্তিকে আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী ও জামাতি দোসরদের দলে বা কমিটিতে স্থান দেওয়া যাবে না। বিএনপির নিবেদিতপ্রাণ কর্মীরাই সর্বাগ্রে স্থান পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ