সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দোয়ারাবাজারে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৩:২১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ডুমাখালী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোজাউড়া গ্রামে বরকতনগর, রাখালকান্দি, রামনগরসহ সুরমা, বোগলাবাজার ও সদর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডুমাখালী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি সীমাহীন। প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটছে। সাবেক ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, তিন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষসহ শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। এখানে দ্রুত ব্রিজ নির্মাণ করা জরুরি। মাস্টার ফয়সল আহমদ বলেন, গোজাউড়া অংশে ব্রিজ না থাকায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। প্রতিনিয়ত শিশু ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মফিজ আলী, ডালিম মিয়া, করম আলী, আবু বকর, নুর মিয়া, ছাতির আলী, শুক্কুর আলী, আপ্তাব মিয়া, আকবর আলী, আমির আলী, আখলুছ আলী, রুহুল আমিন, আলতাব আলী, আব্দুল করিম, আবু তাহের প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন