সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নির্ভয়ে দুর্গোৎসব উদযাপন করুন : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৫:২৯ পূর্বাহ্ন
নির্ভয়ে দুর্গোৎসব উদযাপন করুন : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি :: কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করছেন। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে। হাওরবাসীর উন্নয়ন তারেক রহমানের প্রধান লক্ষ্য। তারেক রহমান হাওরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেন। তিনি হাওরের কৃষকদের জীবনমান উন্নয়নে গবেষণা সেল করেছেন। তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিচ্ছেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি। শনিবার দিনব্যাপী জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের উলুকান্দি, যতীন্দ্রপুর, আছানপুর, হরিপুর, মদনাকান্দী, দুর্গাপুর, মামুদপুর, হরিনাকান্দী, বদরপুর, রাধানগর, শিবপুর, মশালঘাট, বেহেলী, নিতাইপুর, গোপালপুর, রাজাপুর গ্রামসহ বেহেলী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মাহবুবুর রহমান আর বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পার্টির মনোনয়ন চাইবো, আমার বিশ্বাস পার্টি আমাকে মূল্যায়ন করবে। আমি যদি মনোনয়ন পাই আপনাদের সকলকে নিয়ে কাজ করব। আমি এই এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যাব। গ্রামগঞ্জের উন্নয়নে আপনাদের সন্তান হিসেবে আমি সংসদে কথা বলতে চাই। ধানের শীষের পক্ষে হাওরে গণজোয়ার উঠেছে। তিনি আরও বলেন, কোনো অন্যায়ের সাথে আমি আপস করি না। পূজাম-প পরিদর্শন কালে তিনি বলেন, আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে উদযাপন করুন। এই দেশে আমার যে অধিকার, আপনাদেরও একই অধিকার আছে। তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক পূজাম-পে খোঁজ রাখছি। লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, মো. আজিজুর রহমান, সদস্য নবী হোসেন, ফরিদ মিয়া তালুকদার, নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, এমরান হোসেন রুবেল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখঞ্জি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজির আলী, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সহিদ ছবর আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ