সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদকমুক্ত গ্রাম গঠনে সভা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
মাদকমুক্ত গ্রাম গঠনে সভা
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বেকারত্ব, হতাশা ও মাদকাসক্ত বন্ধুর প্রলোভনে যখন তরুণ সমাজ মাদকের ছোবলে ক্ষতিগ্রস্ত, তখনই মাদক প্রতিরোধে এগিয়ে এসেছে সচেতন যুব সমাজ। শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলার ধরেরপাড় গ্রামবাসীর উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। ধরেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমাজকর্মী ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। সভাটি সঞ্চালনা করেন সুবাস শর্ম্মা এবং সভাপতিত্ব করেন পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল। এছাড়া বক্তব্য দেন গণমাধ্যমকর্মী ও উদ্যোক্তা হাসান বশির, ধরেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেস দেবনাথ, তরঙ্গীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, পলাশ ইউপি সদস্য হাছান আলী, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য রাজেন্দ্র বিশ্বাস, বিশ্বম্ভরপুর থানার পলাশ বিট অফিসার আশ্রাফিল খান, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ধীরেন্দ্র বিশ্বাস, অবিলাশ শর্ম্মা, রঞ্জু শর্ম্মা, ফয়ছল আহমদ, রেজুয়ান আহমদ প্রমুখ। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত এলাকা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি