সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আামির

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:১২:২৬ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আামির
সুনামকণ্ঠ ডেস্ক :: ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এরসঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সমাধান করা দরকার। যেমন- জুলাই সনদ, এটির বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না। কিন্তু উনি তো বিস্তারিত কথা বলেননি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা খুবই চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হলে তিনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ডমেডেল পেতেন। তিনি আরও বলেন, চমৎকার বা ব্যতিক্রম হচ্ছে প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মূল রাজনৈতিক দলগুলোর স্টেকহোল্ডার যারা তাদেরকে সফরসঙ্গী করা। আমি তার এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছি। পিআর প্রসঙ্গে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টি দল ছিলাম। এর মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কিন্তু কিছু পার্থক্য ছিল, কেউ উচ্চ কক্ষে পিআরের পক্ষে আবার কেউ উচ্চ ও নি¤œ দুই কক্ষেই পিআরের পক্ষে। কিন্তু পিআর চায় ৩১ দলের মধ্যে ২৫টি দল। সেজন্য আমরা পিআর চাচ্ছি। পিআর শেষ পর্যন্ত না হলে নির্বাচনে অংশ নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইফ, বাট - এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করছি। আশা করি সরকার এটি মানবে, যেহেতু এটা জনগণের দরকার। এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন