সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সিলেটে ঝাড়ু– হাতে রাস্তায় জেলা প্রশাসক, চালালেন পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:২১:২৭ অপরাহ্ন
সিলেটে ঝাড়ু– হাতে রাস্তায় জেলা প্রশাসক, চালালেন পরিচ্ছন্নতা অভিযান
সুনামকন্ঠ ডেস্ক :: যত্রতত্র ময়লা-আবর্জনা। মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে ঝাড়– হাতে বর্জ্য অপসারণে রাস্তায় নেমে পড়লেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। কিছু সরকারি কর্মকর্তা ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে অনুসরণ করেন। সবাই মিলে পৌনে দুই ঘণ্টার মধ্যে আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন। এ দৃশ্য শনিবার সকাল সাড়ে সাতটার। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সিটি করপোরেশনের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শহর পরিষ্কার রাখতে এমন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নগরের সার্কিট হাউসের সামনের অংশ, জালালাবাদ পার্ক ও কিনব্রিজ এলাকায় এ কর্মসূচি করা হয়েছে। এ সময় কয়েক বস্তা আবর্জনা অপসারণ করা হয়। সকাল সোয়া নয়টা পর্যন্ত চলে এ কর্মসূচি। শুরুতেই জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঝাড়– হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। তাঁর সঙ্গে থাকা অন্যরাও তখন ঝাড়– হাতে রাস্তা পরিষ্কার করেন। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্কাউট, বিডি ক্লিন সিলেটসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।’ টানা পৌনে দুই ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছিলেন সারওয়ার আলম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনামুক্ত, সুন্দর সড়ক আর সেতু আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করেন, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখেন, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে। সিলেটের জেলা প্রশাসক আরও বলেন, শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করতে হবে। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন- এগুলো একসঙ্গে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী