সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মাদকের কারবার ঠেকাতে হবে

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১২:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১২:৫৩:১৩ পূর্বাহ্ন
মাদকের কারবার ঠেকাতে হবে
সুনামগঞ্জ শহর ও শহরতলিতে মাদকের বিস্তার এখন আর আড়াল করার কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে যে অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। স্কুল ব্যাগে মাদক বহন - এই কৌশল নঃসন্দেহে সমাজের জন্য এক ভয়ংকর বার্তা। একদিকে শিক্ষার প্রতীক স্কুল ব্যাগ, অন্যদিকে সেই ব্যাগেই লুকিয়ে চলছে মৃত্যুবাণিজ্য - এ এক মর্মান্তিক বাস্তবতা। সুনামগঞ্জের শহরতলির জগন্নাথপুর, ধোপাখালী, হালুয়ারঘাট, ইব্রাহিমপুর, নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, সুরমা মার্কেটসহ বিভিন্ন নদীঘাট ও খেয়া নৌকাকে মাদক ব্যবসায়ীরা মাদকের রুট হিসেবে ব্যবহার করছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মহল্লা, বাজার ও আবাসিক এলাকায় দিনের পর দিন মাদক বিক্রি হচ্ছে ওপেন সিক্রেটভাবে। এতে প্রমাণ হয়, মাদক কারবারিরা কতটা সংগঠিত এবং সাহসী হয়ে উঠেছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো- আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু ব্যবসায়ী গ্রেফতার হলেও তাদের সহযোগীরা নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমনকি জেল থেকে বের হয়ে আবারও পুরনো ব্যবসায় ফিরছে অনেকে। এতে করে সাধারণ মানুষ মনে করছে, মাদকের শেকড় ইতোমধ্যেই আমাদের সমাজে গভীরভাবে প্রোথিত হয়েছে। মাদক কেবল ব্যক্তিকে নয়, গোটা সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে, বাড়ছে অপরাধপ্রবণতা, ভেঙে পড়ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। দীর্ঘমেয়াদে মাদকের এই ভয়াবহ বিস্তার আমাদের জাতীয় উন্নয়নকেও হুমকির মুখে ফেলবে। এ অবস্থায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। শুধু পুলিশি অভিযান দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন - সবার সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায় জড়িত প্রভাবশালী ও গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি। আমাদের মনে রাখতে হবে, যদি আমরা কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হই, তাহলে আগামী প্রজন্ম মাদকের অন্ধকারে নিমজ্জিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন