সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ

মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘মাতৃপূজা’

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২০:০২ পূর্বাহ্ন
মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘মাতৃপূজা’
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য উদ্যোগ গ্রহণ করে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা টিম। রবিবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন স্কুলের মাঠ সংলগ্ন পূজামন্ডপে অনুষ্ঠিত হয় ‘মাতৃপূজা’ ও শারদ উপহার বিতরণ অনুষ্ঠান। ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কাঞ্চন গুন। সভাপতিত্ব করেন জেলা টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য সৌরভ ঘোষ সাগর। অনুষ্ঠানে মন্ডপে উপস্থিত মায়েদের চরণ ধৌত করে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শারদ উপহার হিসেবে নতুন বস্ত্র (শাড়ি) ও পূজার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত মায়েরা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের আশীর্বাদ করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা টিমের প্রধান দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, সনাতন ধর্ম অনুসারে মা শক্তি রূপিনী। আমরা সমাজের সর্বস্তরের মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছি। শারদ উৎসবের এই আনন্দ যেনো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখব। এই আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরোহিত জয় চক্রবর্তী, সনাতনী সংঘের সিনিয়র সদস্য শোভন দেব, কাঞ্চন পাল, জেলা টিমের সহকারী টিম লিডার লাকি রানী চন্দ, সদস্য সেবক দাস, মৌসুমী বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, ইমন চন্দ, শান্তিগঞ্জ উপজেলা টিমের সদস্য রঞ্জন সূত্রধর, প্রিতম সূত্রধর, সুব্রত সূত্রধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ