সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০১:২০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০১:২৭:০২ অপরাহ্ন
সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার:: ‎
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবি প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার
সোমবার সকাল ১১টায় শহরের একটি  কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২১ আগস্ট  বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ইসলামপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে আরিফ মিয়া (১৯) একই গ্রামের ১৭ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ধর্ষকের সহযোগী সাজাউর মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ঘটনাস্থল ছিল শাহিন মিয়ার বসতঘর। এসময় ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে ধর্ষিতার বাবা জানান, তিনি একজন দিনমজুর। তার চার সন্তান এবং চার ভাই-বোনের মধ্যে মেয়ে বড়। ঘটনার দিন ধর্ষিতা তার ছোট ভাইকে নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন। ‎তিনি বলেন, ঘটনার পর প্রথমে তারা স্থানীয় প্রভাবশালী ও আত্মীয় আতাউর রহমানকে অবগত করলেও কোনো সমাধান মেলেনি। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৩ আগস্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চলতি মাসের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এরপর থেকে ধর্ষক আরিফ মিয়ার আত্মীয়-স্বজনরা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ‎
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, গত ২১ সেপ্টেম্বর রবিবার সকালে আরিফ মিয়াকে আদালতে হাজির করার সময় তার মামা আতাউর রহমান মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলেন, 'আমার ভাগ্না নির্দোষ প্রমাণিত হলে ভয়াবহ কারবালার মাঠ হবে, সেই মাঠের খুঁটি তুমিও হবে।' এ হুমকিতে তাদের পরিবার আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ‎সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে ধর্ষকের পরিবার। এতে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। ‎
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সালিশ ব‍্যক্তিত্ব মোসাদ্দেক হোসেন, মেয়ের নানা আক্কাছ মিয়া প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন