সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ইটভাটা কর্মী নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৬:২২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন
‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার:: ‎
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উন্নতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে  শিক্ষা উপকরণ ও দূস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ‎
সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের মিলন যুব সংঘ মন্দিরে আলোচনা সভা পরবর্তী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ‎আলোচনা সভায় উন্নতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিলুৎপল তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সমিতির পরিচালক দিলীপ কুমার মজুমদার। ‎এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সাচনা মিলন যুব সংঘের সহ-সভাপতি স্বপণ কুমার দাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস। ‎
ডা. লিটন দেবনাথ ও হরিধন তালুকদারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য সুবোধ তালুকদার, মিলন যুব সংঘের কোষাধ্যক্ষ মন্তোষ দাস, সমিতির সদস্য প্রাণেশ শীল, রঞ্জিত কুমার দাস, প্রমুখ। ‎
অনুষ্ঠানে উপজেলার বিভিন প্রাথমিক বিদ্যালয়ের  মেধাবী ৫৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫০ জন দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স